![]()
ইবি রিপোর্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৬১ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি ১৬ পয়সা আয় হয়েছিল।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। পরে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৫৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি ৪ টাকা ১১ পয়সা আয় হয়েছিল।
অর্থাৎ এক বছরের ব্যবধানে তিন মাসের পাশাপাশি নয় মাসের হিসাবেও মুনাফা থেকে লোকসানে চলে গেছে কোম্পানিটি।
এদিকে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৭ টাকা ৩৪ পয়সা।