![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন। সোমবার তিনি মন্ত্রণালয়ে উপস্থিত হলেও সফরের কারণ জানা যায়নি। সেখানে কারও সঙ্গে বৈঠক করেছেন কি না, সে তথ্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পিটার হাস ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে কাজ করছেন।
গত শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকায় পৌঁছান পিটার ডি হাস। সূত্র জানিয়েছে, আগামী ১৯ নভেম্বর পর্যন্ত তার বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে। তবে এবারের ঢাকা সফরের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।