
ইবি রিপোর্ট
২০২৭ সালের পবিত্র হজ নিবন্ধনের অর্থ জমা নেওয়ার সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এ-সংক্রান্ত নির্দেশনা দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের শাখাগুলো আগামী শুক্র ও শনিবার স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
এ ছাড়া নির্ধারিত ব্যাংকিং লেনদেনের সময় শেষ হওয়ার পরও হজের অর্থ জমা দিতে আগ্রহী গ্রাহক ব্যাংকে উপস্থিত থাকলে তাদের কাছ থেকে অর্থ গ্রহণ করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
পাঠকের মন্তব্য