• হোম > জাতীয় | বাংলাদেশ > হজের অর্থ জমা দিতে শুক্র-শনিবারও খোলা থাকবে সংশ্লিষ্ট ব্যাংক

হজের অর্থ জমা দিতে শুক্র-শনিবারও খোলা থাকবে সংশ্লিষ্ট ব্যাংক

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪
  • ২৫

---

 

ইবি রিপোর্ট

২০২৭ সালের পবিত্র হজ নিবন্ধনের অর্থ জমা নেওয়ার সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এ-সংক্রান্ত নির্দেশনা দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের শাখাগুলো আগামী শুক্র ও শনিবার স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

এ ছাড়া নির্ধারিত ব্যাংকিং লেনদেনের সময় শেষ হওয়ার পরও হজের অর্থ জমা দিতে আগ্রহী গ্রাহক ব্যাংকে উপস্থিত থাকলে তাদের কাছ থেকে অর্থ গ্রহণ করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/17964 ,   Print Date & Time: Thursday, 24 September 2026, 07:40:55 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh