
ই-বাংলাদেশ ডেস্ক
বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির অভিযোগে দায়ের করা দুর্নীতির ১৫ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন।
মামলাগুলো ২০০৭ সালে দায়ের করা হয়েছিল। এতে বিনা দরপত্রে সরকারি ১৮টি বাড়ি বিক্রির মাধ্যমে রাষ্ট্রের ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা ক্ষতি করার অভিযোগ আনা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত মির্জা আব্বাসকে এসব মামলার অভিযোগ থেকে খালাস দেন।
আদালতের এই রায়ের মধ্য দিয়ে সরকারি বাড়ি বিক্রিকে কেন্দ্র করে দায়ের করা ১৫টি দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রমে মির্জা আব্বাসের বিরুদ্ধে আনা অভিযোগের নিষ্পত্তি হলো। দীর্ঘ সময় ধরে চলা মামলাগুলোতে অভিযোগের বিষয়টি আদালতে বিচার ও পর্যালোচনার পর বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়।
পাঠকের মন্তব্য