![]()
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দেশকে ধ্বংসস্তূপ থেকে তুলে এনে পুনর্গঠন করাই এখন বিএনপি সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।” শনিবার (৯ মে) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আন্দোলনের পর তারা এখন সরকার গঠন করতে সক্ষম হয়েছেন এবং সামনে রাষ্ট্র পুনর্গঠনের দায়িত্ব এসেছে। তার ভাষায়, “আমরা একটি ধ্বংসস্তূপের মধ্যে থেকে সরকারে এসেছি—সবখানেই সংকট ও অভাব।”
মির্জা ফখরুল আরও বলেন, দল ও সরকারকে সংগঠিতভাবে কাজ করতে হবে এবং তৃণমূল পর্যায় পর্যন্ত দলের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি দলের ঐক্য ও নেতৃত্বের প্রতি আস্থা বজায় রাখার আহ্বান জানান।
সভায় বিএনপির চেয়ারপারসন তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বলে জানানো হয়। এছাড়া দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পাঠকের মন্তব্য