![]()
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
শনিবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন এক বার্তায় এ তথ্য জানান।
বার্তায় রাষ্ট্রপতি বলেন, “গণতন্ত্র উত্তরণের এই গুরুত্বপূর্ণ সময়ে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করি। মহান আল্লাহর নিকট তাঁর সুস্থতা প্রার্থনা করছি এবং দেশবাসীর প্রতিও অনুরোধ করছি তাঁর জন্য দোয়া করতে।”
এছাড়া রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবনতির খবরে রাষ্ট্রপতি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
পাঠকের মন্তব্য