
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা অনুমোদনের প্রস্তাব নিয়ে আগামী সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কূটনীতিকরা।
জাতিসংঘ সদর দপ্তর থেকে এএফপি জানায়, গত সপ্তাহে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে এই প্রস্তাবের ওপর আলোচনা শুরু করে যুক্তরাষ্ট্র। ইসরাইল ও হামাসের মধ্যে দুই বছর ধরে চলা সংঘাতের অবসানে ঘোষিত যুদ্ধবিরতির ধারাবাহিকতায় ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে সমর্থন দেওয়াই প্রস্তাবটির মূল লক্ষ্য।
যুক্তরাষ্ট্রের সঙ্গে মিশর, সৌদি আরব, তুরস্কসহ একাধিক আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নিরাপত্তা পরিষদকে দ্রুত প্রস্তাবটি গ্রহণের আহ্বান জানিয়েছে।
পাঠকের মন্তব্য