![]()
ইবি রিপোর্ট
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে ময়মনসিংহে কর্মরত অবস্থায় নিজ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় তার কথাবার্তা ও অভিব্যক্তিতে ওই ঘটনায় সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে ডিবির একটি দল ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয়ে অভিযান চালিয়ে আবুল হাসানকে নিয়ে যায়। বর্তমানে তিনি ওই কার্যালয়ে কর্মরত ছিলেন।
আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর তাকে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের আগে আবুল হাসান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে তাকে এসআরবিতে বদলি করা হয়। বর্তমানে তিনি ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশের দাবি, মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদের সময় আবুল হাসানের বক্তব্য ও অভিব্যক্তি পর্যালোচনা করে তার সম্পৃক্ততার বিষয়ে সন্দেহ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
পাঠকের মন্তব্য