ইবি রিপোর্ট
আবাসন কেনা কিংবা ব্যবসায়িক বিনিয়োগের জন্য উপযুক্ত জায়গা খুঁজছেন যারা, তাদের জন্য বিশেষ অফার নিয়ে শুরু হয়েছে ‘শেল্টেক আবাসন মেলা ২০২৬’। ৫০০টির বেশি অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্পেস ও দোকান থেকে পছন্দের প্রপার্টি বেছে নেওয়ার সুযোগ থাকছে এ আয়োজনে। পাশাপাশি বুকিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত বিশেষ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।
চার দশকের অভিজ্ঞতা নিয়ে ১৫ নভেম্বর থেকে শুরু হয়েছে শেল্টেকের এ আবাসন মেলা। এতে প্রতিষ্ঠানটির বিভিন্ন আবাসন প্রকল্পের অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্পেস ও দোকান একসঙ্গে উপস্থাপন করা হচ্ছে। ক্রেতারা নিজেদের প্রয়োজন, পছন্দের এলাকা ও বিনিয়োগের পরিকল্পনা অনুযায়ী প্রকল্পগুলো সম্পর্কে জানতে পারবেন। মেলা চলাকালে প্রপার্টি বুকিংয়ে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত বিশেষ অফার পাওয়া যাবে। তবে এ ক্ষেত্রে নির্ধারিত শর্ত প্রযোজ্য।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেল্টেক গ্রুপের ডিরেক্টর, অ্যাডভাইজার—স্ট্র্যাটেজিক প্ল্যানিং, পিআর অ্যান্ড মার্কেটিং, শেল্টেক গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর, চিফ অপারেটিং অফিসার, চিফ বিজনেস অফিসার এবং শেল্টেক (প্রা.) লিমিটেডের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার, সেলসসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মেলায় ঢাকার বিভিন্ন এলাকার পাশাপাশি চট্টগ্রামের আবাসন প্রকল্পও রাখা হয়েছে। রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি, বনশ্রী, বসুন্ধরা, উত্তরা ও জলসিঁড়ি আবাসনের প্রকল্পগুলো থেকে প্রপার্টি নির্বাচনের সুযোগ রয়েছে। এ ছাড়া চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকার প্রকল্পও থাকছে এ আয়োজনে। সব মিলিয়ে ৫০০টির বেশি অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্পেস ও দোকান থেকে পছন্দ অনুযায়ী প্রপার্টি বেছে নিতে পারবেন ক্রেতারা।
মেলায় আগত দর্শনার্থীরা শেল্টেকের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে প্রকল্পের বিস্তারিত তথ্য জানতে পারবেন। পাশাপাশি আবাসন কেনার বিভিন্ন দিক এবং বিনিয়োগের সুযোগ সম্পর্কেও আলোচনা করতে পারবেন। পরিবারের বসবাসের প্রয়োজন কিংবা ব্যবসায়িক পরিকল্পনা বিবেচনায় উপযুক্ত প্রপার্টি খুঁজে পেতে এ আয়োজন সহায়ক হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এবারের মেলা একযোগে চলছে ঢাকা ও চট্টগ্রামের কয়েকটি নির্ধারিত স্থানে। ঢাকার পশ্চিম পান্থপথের ৬০ শেখ রাসেল স্কয়ারে শেল্টেক করপোরেট অফিস, বনশ্রী মেইন রোডের শেল্টেক লিগ্যাসি প্লাজা সেলস অফিস, গুলশান-তেজগাঁও সংযোগ সড়কের ট্রেড ইন্টারকন্টিনেন্টাল এবং জলসিঁড়ির সেক্টর ১৭-তে মেলার কার্যক্রম চলছে। অন্যদিকে চট্টগ্রামের জাকির হোসেন সড়কের রুবিয়া হাইটসের সেলস অফিসেও আয়োজন করা হয়েছে এ মেলার।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে। শুক্রবারসহ যেকোনো ছুটির দিনেও পরিবার নিয়ে মেলায় আসতে পারবেন আগ্রহীরা।
পাঠকের মন্তব্য