![]()
ইবি রিপোর্ট
আন্তর্জাতিক পর্যায়ে স্বাস্থ্যসেবা খাতে বাংলাদেশের উদ্ভাবনী সক্ষমতার নতুন স্বীকৃতি মিলেছে। আন্তর্জাতিক সম্মেলন কাহোটেক ২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের উদ্ভাবন লুনা।
ল্যাবএইড ক্যানসার হাসপাতাল ও ল্যাবএইড এআই যৌথভাবে উদ্ভাবনটি আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপন করে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানভিত্তিক উদ্ভাবন বিভাগে সেবার উৎকর্ষতা ও রোগীদের সঙ্গে যোগাযোগসংক্রান্ত শ্রেণিতে লুনা দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়। এর মাধ্যমে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশের এই উদ্ভাবন।
ল্যাবএইড ক্যানসার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীমের পরামর্শ ও তত্ত্বাবধানে লুনার উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপনার কাজ সম্পন্ন হয়।
কাহোটেক ২০২৬-এ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৩০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। এমন একটি আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে স্বীকৃতি অর্জনকে সংশ্লিষ্টরা দেশের জন্য গৌরবের বিষয় হিসেবে দেখছেন।
লুনার উন্নয়ন ও উপস্থাপনার পেছনে ল্যাবএইড ক্যানসার হাসপাতাল এবং ল্যাবএইড এআইয়ের দুই দলের সদস্যরা কাজ করেছেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা ও পরিশ্রম এই সাফল্য অর্জনে ভূমিকা রেখেছে।
স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং রোগীদের সঙ্গে কার্যকর যোগাযোগ নিশ্চিত করার ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের গুরুত্ব বাড়ছে। সেই প্রেক্ষাপটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় লুনার এই স্বীকৃতি বাংলাদেশের উদ্ভাবনী সক্ষমতাকে নতুনভাবে তুলে ধরেছে।
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এমন অর্জন ভবিষ্যতে স্বাস্থ্যসেবা খাতে প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে কাজ করা দলগুলোর জন্যও অনুপ্রেরণার বার্তা হতে পারে। লুনার এই সাফল্যের মাধ্যমে দেশের উদ্ভাবনী উদ্যোগ আন্তর্জাতিক পরিসরে আরও পরিচিত হওয়ার একটি সুযোগ তৈরি হলো।
এই অর্জনের জন্য লুনার উন্নয়ন ও উপস্থাপনার সঙ্গে যুক্ত ল্যাবএইড ক্যানসার হাসপাতাল এবং ল্যাবএইড এআইয়ের সব সদস্যকে অভিনন্দন জানানো হয়েছে।