
ই-বাংলাদেশ ডেস্ক
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক চলছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। পাশাপাশি সরকারের চলমান কার্যক্রম, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ও আলোচনায় আসতে পারে।
চলমান বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন। সংসদ অধিবেশন কীভাবে পরিচালিত হবে এবং অধিবেশনকে কেন্দ্র করে দলীয় কৌশল কী হবে, সে বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে।
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনকে সামনে রেখে সরকারদলীয় সংসদ সদস্যদের এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। অধিবেশনে সরকারের বিভিন্ন উদ্যোগ, প্রস্তাবিত আইন ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের বিষয়েও দলীয় অবস্থান নির্ধারণ হতে পারে।
পাঠকের মন্তব্য