![]()
মালয়েশিয়া সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী Tarique Rahman দেশটির প্রধানমন্ত্রী Anwar Ibrahim-এর সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন।
সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী Putrajaya-তে প্রধানমন্ত্রীর কার্যালয় Perdana Putra ভবনের পঞ্চম তলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে তারেক রহমান পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
একান্ত বৈঠকের পর দুই দেশের প্রতিনিধিদল নিয়ে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এতে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পররাষ্ট্র সচিবের তথ্য অনুযায়ী, বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, বাংলাদেশি কর্মী নিয়োগ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হবে।
দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। পরে আনোয়ার ইব্রাহিমের সরকারি বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন তারেক রহমান, তার সহধর্মিণী Zubaida Rahman এবং সফরসঙ্গীরা।
মধ্যাহ্নভোজের আয়োজনে মালয়েশিয়ার খ্যাতিমান শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় গান পরিবেশনসহ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করবেন।
পাঠকের মন্তব্য