![]()
Vijay অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তবে শপথের সময় তিনি জনপ্রিয় উপাধি “থালাপতি” নয়, নিজের আনুষ্ঠানিক নাম “চন্দ্রশেখর জোসেফ বিজয়” ব্যবহার করেন। ভারতের সাংবিধানিক নিয়ম অনুযায়ী, শপথ গ্রহণের সময় নির্বাচিত প্রতিনিধিকে তার আইনগত নামেই শপথ নিতে হয়।
চেন্নাইয়ের Nehru Indoor Stadium-এ আয়োজিত অনুষ্ঠানে শপথ শুরুর আগেই সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। “থালাপতি” ধ্বনিতে কয়েক মুহূর্তের জন্য অনুষ্ঠান থেমেও যায়। পরে গভর্নর শপথবাক্য পাঠ শুরু করলে বিজয় হাতে থাকা লিখিত কাগজের দিকে না তাকিয়েই শপথ পাঠ করেন।
শপথে তিনি ভারতের সংবিধানের প্রতি আনুগত্য, দেশের সার্বভৌমত্ব ও ঐক্য রক্ষা এবং ভয়-ভীতি বা পক্ষপাত ছাড়া জনগণের সেবা করার অঙ্গীকার করেন।
তার শপথের পর N Anand, Aadhav Arjuna ও Sengottaiyanসহ আরও কয়েকজন নেতা মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন।
Tamilaga Vettri Kazhagam (টিভিকে) এবারের নির্বাচনে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। পরে Indian National Congress-এর সমর্থনে জোট সরকার গঠন সম্ভব হয়। এছাড়া Communist Party of India, Communist Party of India (Marxist), Indian Union Muslim League এবং ভিসিকে বাইরে থেকে সমর্থন দিচ্ছে।
২০২৪ সালে রাজনৈতিক দল গঠনের মাত্র দুই বছরের মধ্যেই বিজয়ের এই উত্থান দক্ষিণ ভারতীয় রাজনীতিতে বড় চমক হিসেবে দেখা হচ্ছে। তার জনপ্রিয়তা ইতোমধ্যেই তামিল চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা-রাজনীতিবিদদের সঙ্গে তুলনার জন্ম দিয়েছে।
পাঠকের মন্তব্য