![]()
আব্বাস আরাগচি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নতুন কোনো “সামরিক হঠকারিতা” বা “দুঃসাহস” সম্পর্কে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, দেশের জনগণকে রক্ষা করতে ইরানের সশস্ত্র বাহিনী “১০০০ শতাংশ প্রস্তুত” রয়েছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম X (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় আরাগচি প্রশ্ন তোলেন, যখনই কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হয়, তখনই কেন যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেয়। তিনি ইঙ্গিত করেন, এটি হয়তো চাপ প্রয়োগের কৌশল অথবা এমন কোনো “অন্তর্ঘাতকারীর” প্রভাব, যে মার্কিন প্রেসিডেন্টকে নতুন সংঘাতে জড়াতে চায়।
আরাগচি আরও বলেন, ইরান কখনো চাপের কাছে নতি স্বীকার করে না এবং এমন পরিস্থিতিতে বারবার কূটনৈতিক প্রচেষ্টাই ক্ষতিগ্রস্ত হয়।
তিনি সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)-এর সাম্প্রতিক কিছু গোয়েন্দা মূল্যায়নেরও সমালোচনা করেন। তার দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ও লঞ্চার সক্ষমতা কমে যায়নি; বরং বর্তমানে তা “১২০ শতাংশ” অবস্থানে রয়েছে।
এই মন্তব্য এমন এক সময় এলো, যখন হরমুজ প্রণালি এলাকায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরানি সংবাদমাধ্যমগুলোর দাবি অনুযায়ী, মার্কিন নৌবাহিনীর হামলায় একটি ইরানি জাহাজে হতাহতের ঘটনা ঘটেছে এবং এরপর দুই দেশের বাহিনীর মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে।
পাঠকের মন্তব্য