![]()
রাজধানী জুবা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে একটি ছোট সেসনা বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন যাত্রী ও পাইলট ছিলেন। যাত্রীদের মধ্যে দুজন কেনিয়ার নাগরিক এবং বাকিরা দক্ষিণ সুদানের নাগরিক।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিকূল আবহাওয়া ও কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনাস্থলে জরুরি সেবা দল পাঠানো হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ধ্বংসাবশেষে আগুন জ্বলতে দেখা গেছে।
পাঠকের মন্তব্য