![]()
হামের উপসর্গে দেশে নতুন করে ৫ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গতকাল থেকে আজ (২২ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত এই ৫ জনের মৃত্যু হয়েছে বলে সংস্থাটি নিশ্চিত করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১,২২৯ জন। আর ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭,১৬৪ জনে।
এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭,৯৯৮ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৪,৮৯২ জন।
এদিকে একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সন্দেহজনক হাম উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ১৯০ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় দ্রুত টিকাদান ও সচেতনতা বাড়ানো জরুরি, না হলে সংক্রমণ আরও বিস্তৃত হতে পারে।
পাঠকের মন্তব্য