![]()
মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে আবারও স্বাভাবিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে অঞ্চলটিতে যুদ্ধাবস্থা ও বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে ফ্লাইট সূচিতে সাময়িক ব্যাঘাত ঘটলেও বর্তমানে পরিস্থিতির উন্নতি হওয়ায় আবার নিয়মিত ফ্লাইট চালু করা হয়েছে।
এয়ারলাইন্সটি এখন দুবাই, শারজাহ, আবুধাবি, মাস্কাট, দোহা, রিয়াদ ও জেদ্দা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
এয়ারলাইন্সটির তথ্য অনুযায়ী, ২৩ এপ্রিল থেকে ঢাকা-দোহা রুটে পুনরায় ফ্লাইট চালু হচ্ছে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা থেকে দোহা এবং রাত সাড়ে ১১টায় দোহা থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট চলবে।
বর্তমানে দুবাই রুটে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে ফ্লাইট পরিচালিত হচ্ছে। আবুধাবি রুটে সপ্তাহে ৬ দিন (বৃহস্পতিবার বাদে) এবং শারজাহ রুটে সপ্তাহে ৪ দিন ফ্লাইট রয়েছে। সৌদি আরবের রিয়াদ রুটে সপ্তাহে ৫ দিন এবং জেদ্দা রুটে সপ্তাহে ৩ দিন ফ্লাইট চালু রয়েছে।
এয়ারলাইন্সটির বহরে রয়েছে ৩টি এয়ারবাস A330-300 এবং ৯টি বোয়িং 737-800-সহ মোট ২৫টি উড়োজাহাজ। রিয়াদ ও জেদ্দা রুটে বড় আকারের A330-300 এবং অন্যান্য রুটে 737-800 ব্যবহার করা হচ্ছে।
এছাড়া খুব শিগগিরই মদিনা ও দাম্মাম রুটেও ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পাঠকের মন্তব্য