![]()
ইসরায়েলের লেবাননে নজিরবিহীন স্থল অভিযান ও টানা হামলার জেরে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।
হরমুজ প্রণালি দিয়ে ট্যাঙ্কার চলাচল অব্যাহত রাখা ছিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া যুদ্ধবিরতির একটি গুরুত্বপূর্ণ শর্ত। তবে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী-ঘনিষ্ঠ ফারস বার্তা সংস্থার দাবি, সকালে ইরানের অনুমতি নিয়ে দুটি ট্যাঙ্কার পার হলেও বর্তমানে প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।
ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সিও একই তথ্য জানিয়ে বলেছে, লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছিলেন, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত ছিল। তবে ইসরায়েল সেই দাবি নাকচ করে স্পষ্ট জানায়, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের সামরিক অভিযান চলবে।
ইসরায়েল আজকের এই হামলাকে যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে চালানো সবচেয়ে বড় আক্রমণ বলে উল্লেখ করেছে।
পাঠকের মন্তব্য