![]()
লেবাননে ইসরাইলের ব্যাপক হামলায় অন্তত ৮৭ জন নিহত এবং ৭০০-এর বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই তথ্য নিশ্চিত করেছে Al Jazeera।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বৈরুতে চালানো এই বড় ধরনের হামলাকে লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি ‘পুরোদস্তুর যুদ্ধাপরাধ’ হিসেবে নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, হামলাগুলো বৈরুতের দক্ষিণ শহরতলি, বেকা উপত্যকা, মাউন্ট লেবানন, সিডনসহ দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় চালানো হয়েছে। এতে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে শত শত বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।
নাবিহ বেরি আরও বলেন, ‘আজকের এই হামলা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় একটি পরীক্ষা এবং আন্তর্জাতিক আইন ও কনভেনশনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ।’ তিনি অভিযোগ করেন, ইসরাইল ধারাবাহিকভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করছে।
তিনি লেবাননের রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।
লেবাননের বিরুদ্ধে ইসরাইলের এই সামরিক অভিযানকে তিনি ‘নির্মূলের যুদ্ধ’ এবং ‘নৃশংস হত্যাযন্ত্রের বহিঃপ্রকাশ’ বলেও উল্লেখ করেন।
পাঠকের মন্তব্য