![]()
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই শোক প্রকাশ করেন। পোস্টে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি আরও বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। পরিবহন খাতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
উদ্ধারকর্মীদের ভূমিকার প্রশংসা করে শফিকুর রহমান বলেন, এ কঠিন সময়ে উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি সবাইকে দুর্গতদের পাশে দাঁড়ানোর এবং আল্লাহর কাছে তাদের সুরক্ষার জন্য দোয়া করার আহ্বান জানান।
পাঠকের মন্তব্য