![]()
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে এখনো সেটি পানির নিচে দৃশ্যমান হয়নি। ঝড়বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানিয়েছেন, বাসটি প্রায় ৩০ ফুট পানির নিচে রয়েছে। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ এসে বাসটিকে রশি দিয়ে বেঁধে টানার চেষ্টা করছে। আবহাওয়ার বাধা সত্ত্বেও উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে এবং শিগগিরই বাসটি দৃশ্যমান হতে পারে বলে আশা করা হচ্ছে।
এখন পর্যন্ত কাউকে জীবিত বা মৃত উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয়দের ভাষ্যমতে, শুরুতে কয়েকজন ভেসে উঠলেও তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে নেওয়া হলে দু’জনের মৃত্যু হয়।
পাঠকের মন্তব্য