
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
শনিবার (১৯ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটওয়ারী।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
-
জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব মোঃ রইচ উদ্দিন খান
-
প্রথম সচিব মোঃ তারেক হাসান
-
ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মুহাম্মদ কামরুল হাসান
কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব পঙ্কজ বড়ুয়া।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি দ্রুততম সময়ের মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারের কাছে প্রতিবেদন পেশ করবে।
এদিকে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, অগ্নিকাণ্ডের পরবর্তী পরিস্থিতি সামাল দিতে ঢাকা কাস্টম হাউসে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বিমানবন্দরের কাস্টমস গুদামঘরে লাগা অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র, পণ্য এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
পাঠকের মন্তব্য