![]()
ইবি রিপোর্ট
সারাদেশে মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের ধারাবাহিকতায় আরও ১৩টি জেলা ও মহানগর ইউনিটে নতুন নেতৃত্ব ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। সংগঠনকে সক্রিয় ও গতিশীল করার লক্ষ্যে এসব কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত কমিটিগুলোকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ করার নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।
সোমবার (১৬ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এসব কমিটির অনুমোদন দেন। যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিগুলো হলো গাজীপুর জেলা ও মহানগর, ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা, বাগেরহাট, ভোলা, পটুয়াখালী, বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা, বরিশাল মহানগর, বরগুনা এবং চাঁদপুর জেলা যুবদল।
গাজীপুর মহানগর যুবদলের সভাপতি হয়েছেন আগের কমিটির আহ্বায়ক সাজেদুল ইসলাম। সিনিয়র সহসভাপতি হয়েছেন আগের কমিটির সদস্য সচিব মাহমুদ হাসান রাজু। সাধারণ সম্পাদক শেখ ইমরান রেজা, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাজমুল হোসেন মণ্ডল। সহসভাপতি করা হয়েছে মোহাম্মদ ফয়সাল হোসেন ও নাজমুল খন্দকার সুমনকে। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন হাফিজুর রহমান রাজু, শেখ মোহাম্মদ সুমন ও মাহবুবুল আলম মাসুম।
গাজীপুর জেলা যুবদলের সভাপতি হয়েছেন ইযাছির আকরাম পলাশ এবং সাধারণ সম্পাদক আবু তাহের প্রধান। সিনিয়র সহসভাপতি তপন খান, সহসভাপতি নাজিম সরকার, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসাইন (মণ্ডল) এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর শিকদার।
ময়মনসিংহ মহানগর যুবদলের সভাপতি জোবায়েদ হোসেন শাকিল, সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম রাসু। ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শওকত জাহান কোরেল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন শরিফুল ইসলাম শিপু।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি সুজাউদ্দৌলা সুজা, সিনিয়র সহসভাপতি রবিউল করিম বিপ্লব, সহসভাপতি আমিনুল ইসলাম মিন্টু এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু। ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নিহাদ সালমান টুনন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন রায়হান শরীফ হুলুদ।
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আবু সাঈদ ফরহান, সিনিয়র সহসভাপতি গোলাম মোশাওয়ার সোহাগ এবং সাধারণ সম্পাদক নাইমুল করিম লুইন। ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম ও সামসুল ইসলাম বাসেল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুনতাসির মনির।
বাগেরহাট জেলা যুবদলের সভাপতি সুজন মোল্লা, সিনিয়র সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সহসভাপতি মনিরুজ্জামান মান্না এবং সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ। ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দীপ ও ওমর আলী মুন্না এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন সুমন পাইক।
পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সিনিয়র সহসভাপতি আল আমিন সুজন, সহসভাপতি নুরুল ইসলাম লিটন গাজী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রিমাইনুল ইসলাম রিমু। ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন দেলোয়ার হোসেন।
ভোলা জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ ফয়রুল ইসলাম ফেরদৌস, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন রহমান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম উজ্জ্বল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আল আমিন হাওলাদার।
বরগুনা জেলা যুবদলের সভাপতি হয়েছেন মোহাম্মদ জাবেদুল ইসলাম জুয়েল এবং সাধারণ সম্পাদক ইসতিয়াক উল জলিল সোহাগ। চাঁদপুর জেলা যুবদলের সভাপতি নুরুল আমিন খান আকাশ এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।
বরিশাল মহানগর যুবদলের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান তৌহিদ, সহসভাপতি শহীদুল হাসান আনিচ এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান মুন্না। ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু খন্দকার এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুশফিক রহমান অভি।
বরিশাল উত্তর জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ কায়সার আহমেদ এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জনি। বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. হাবিবুল্লাহ, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজ, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আল ইমরান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ ইউসুফ খান রনি।
কেন্দ্রীয় যুবদলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘোষিত আংশিক কমিটিগুলোকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। পরে এসব কমিটি কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পাঠকের মন্তব্য