![]()
ইবি স্পোর্টস রিপোর্ট
সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। তবে এই বড় জয়ে গা ভাসাতে রাজি নন জামাল ভূঁইয়া। সেমিফাইনালে পাকিস্তান ম্যাচেই পূর্ণ মনোযোগ রাখছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কিংস অ্যারেনায় অনুশীলন করে বাংলাদেশ দল। অনুশীলনের আগে সংবাদমাধ্যমের সামনে আসেন জামাল। তিনি বলেন, ‘আমার মনে হয়, শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান ভালো দল। তাই এখন আমাদের মনোযোগ পাকিস্তান ম্যাচের দিকে।’
শ্রীলঙ্কার বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়ে জামাল বলেন, ‘ম্যাচটা ভালো ছিল। আমরা ৪ গোল করছি, ক্লিনশিট রাখছি– সবমিলিয়ে সবাই সন্তুষ্ট, সবাই খুশি। এখন মনোযোগ থাকবে পাকিস্তানের সাথে (ম্যাচের দিকে)।’
এর মধ্যে চোটের কারণে সাফ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার সাদ উদ্দিন। তাঁর বিকল্প খেলোয়াড়ের প্রয়োজনের কথা বলেছেন জামাল। তিনি বলেন, ‘সাদ চোট পেয়েছে। অবশ্যই তার জায়গায় বিকল্প লাগবে। আপনারা দেখেছেন, হৃদয়ও সেন্টারব্যাক হিসেবে খেলেছে। তাই পুরো স্কোয়াডকেই দরকার।’