![]()
ইবি রিপোর্ট
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর বুধবার (১১ নভেম্বর) পাঠানো বার্তায় এ তথ্য জানিয়েছে। হিসাবটি বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে মোট ১ হাজার ২৯৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন। উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৯০ শিশু।
গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ময়মনসিংহ ও ঢাকা বিভাগে দুজন করে এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে ১১৩ শিশুর হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট শনাক্ত ২৪ হাজার ৭২৩ জন। নতুন করে ১ হাজার ৩৫১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৯০৭।