
ইবি রিপোর্ট
হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথ পড়ান।
শপথ অনুষ্ঠানে হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
এর আগে, গত সোমবার (২১ সেপ্টেম্বর) সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন দেবাশীষ রায় চৌধুরী। অতিরিক্ত বিচারপতি হিসেবে দুই বছর দায়িত্ব পালন করলেও নির্ধারিত ৪৫ বছর বয়স পূর্ণ না হওয়ায় এর আগে তাকে স্থায়ী বিচারপতি করা হয়নি। এবার নির্ধারিত বয়সসীমা পূর্ণ হওয়ায় তাকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ব্রিটেন থেকে আইনে ডিগ্রি অর্জনের পর ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন দেবাশীষ রায় চৌধুরী। এরপর ২০০৭ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।
দেবাশীষ রায় চৌধুরী সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর বড় ছেলে।
তার নিয়োগের ফলে হাইকোর্ট বিভাগের বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে।
পাঠকের মন্তব্য