![]()
ই-বাংলাদেশ ডেস্ক
মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষ করে চীনের লিয়াওনিং প্রদেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Tarique Rahman। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যায় তিনি সেখানে পৌঁছান।
বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেল ৫টায় Kuala Lumpur International Airport থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এরপর তিনি চীনের রাজধানী Beijing সফরে যাবেন, যেখানে তার সরকারি সফরের মূল কার্যক্রম শুরু হবে।
তিনি আরও জানান, দালিয়ানে অনুষ্ঠিতব্য World Economic Forum Annual Meeting of the New Champions-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক এই সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, অর্থনীতিবিদ এবং ব্যবসায়িক নেতারা অংশ নেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গতকাল দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম বিদেশ সফর। মালয়েশিয়া সফর শেষে এখন চীনে শুরু হচ্ছে তার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কূটনৈতিক কর্মসূচি।
পাঠকের মন্তব্য