![]()
Eid al-Adha উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত আগামীকাল সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। Dhaka South City Corporation (ডিএসসিসি) জানিয়েছে, জামাত আয়োজনের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
জাতীয় ঈদগাহে জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, কূটনীতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানান, আধুনিক সুযোগ-সুবিধা, নিরাপত্তা ও নারী-পুরুষের জন্য পৃথক ব্যবস্থাপনার মাধ্যমে ঈদ জামাতকে সুশৃঙ্খল ও আরামদায়ক করতে ব্যাপক আয়োজন করা হয়েছে।
Islamic Foundation Bangladesh জানিয়েছে, মুফতি মুহাম্মদ আবদুল মালেক প্রধান জামাতে ইমামতি করবেন।
জাতীয় ঈদগাহ ময়দানের মোট আয়তন প্রায় ৩০ হাজার বর্গমিটার। এর মধ্যে প্যান্ডেলের আয়তন ২৫ হাজার ৪০০ বর্গমিটার। এখানে ১২১টি কাতারে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
ভিআইপি পুরুষদের জন্য ২৫০ জন এবং নারীদের জন্য ৮০ জনের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া সাধারণ মুসল্লিদের মধ্যে প্রায় ৩১ হাজার পুরুষ ও সাড়ে ৩ হাজার নারী মুসল্লির জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয়েছে।
মুসল্লিদের প্রবেশ ও বের হওয়ার জন্য পৃথক ফটকের ব্যবস্থা রাখা হয়েছে। প্রবেশের জন্য মোট ৪টি এবং বহির্গমনের জন্য ৭টি ফটক থাকবে। নারী মুসল্লিদের জন্য আলাদা প্রবেশ ও বহির্গমন পথ নির্ধারণ করা হয়েছে।
অজুখানায় একসঙ্গে প্রায় ১৪০ জন মুসল্লি অজু করতে পারবেন। পুরুষ ও নারীদের জন্য পৃথক ব্যবস্থাও রাখা হয়েছে।
এছাড়া ঈদগাহ ময়দানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, পর্যাপ্ত ফ্যান ও আলোর ব্যবস্থা, নিরাপদ খাবার পানি, কার্পেট, ভিআইপি কাতারে জায়নামাজ, ভ্রাম্যমাণ টয়লেট, প্রাথমিক চিকিৎসা ও বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থাও রাখা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি Bangladesh Fire Service and Civil Defence সদস্যরাও দায়িত্ব পালন করবেন। মুসল্লিদের স্বস্তিদায়ক পরিবেশ দিতে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন তিনটি ফটকও।
পাঠকের মন্তব্য