![]()
চীন জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে পাকিস্তান-এর উদ্যোগকে তারা “পূর্ণ সমর্থন” দিচ্ছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জিয়াং জাইদং এ সমর্থনের কথা জানান। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়-এর বরাতে জানা যায়, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠকে তিনি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এই মধ্যস্থতার ভূমিকার প্রশংসা করেন।
বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চীন মনে করে, এই ধরনের উদ্যোগ মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের কূটনৈতিক সমর্থন পাকিস্তানের অবস্থানকে আন্তর্জাতিকভাবে আরও শক্তিশালী করবে, বিশেষ করে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা চলছে এবং বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পথে।
পাঠকের মন্তব্য