
ইবি রিপোর্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসির শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মো. শাহাদাত হোসেন। তিনি মোট ৩০ লাখ ৮ হাজার ৯৩০টি শেয়ার কেনার পরিকল্পনা জানিয়েছেন।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্র জানায়, মো. শাহাদাত হোসেন ব্লক মার্কেটের মাধ্যমে এসব শেয়ার কিনবেন। প্রচলিত বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির মাধ্যমে শেয়ার কেনার কথা জানিয়েছেন তিনি।
ঘোষণা অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ২০২৬-এর মধ্যে প্রাইম ব্যাংকের ৩০ লাখ ৮ হাজার ৯৩০টি শেয়ার কেনার প্রক্রিয়া সম্পন্ন করবেন উদ্যোক্তা পরিচালক মো. শাহাদাত হোসেন।