![]()
আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান।
সেদিন সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আজ (শনিবার) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক চিঠিতে জানানো হয়েছে, এই কর্মসূচির অংশ হিসেবে দেশের ১১টি উপজেলায় একযোগে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু হবে।
উপজেলাগুলো হলো— টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, পঞ্চগড়ের বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী।
পাঠকের মন্তব্য