![]()
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল দেশের ১০টি জেলায় পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
কৃষি খাতকে আরও আধুনিক ও গতিশীল করতে এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
এই কার্ডের মাধ্যমে ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, ঋণ এবং কৃষি উপকরণ পাওয়ার সুযোগ পাবেন। এতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমানো এবং কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) কৃষি মন্ত্রণালয়ের অধীনে এই কর্মসূচি বাস্তবায়ন করবে।
কর্মসূচির আওতায় প্রতিটি ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক গড়ে ২ হাজার ৫০০ টাকা সমমূল্যের ভর্তুকি বা কৃষি উপকরণ সহায়তা পাবেন।
পাঠকের মন্তব্য