![]()
বাংলাদেশ মধ্যপ্রাচ্যে সাময়িক যুদ্ধবিরতির উদ্যোগকে স্বাগত জানিয়েছে। দেশটি এই উদ্যোগকে ওই অঞ্চলে উত্তেজনা প্রশমনের একটি উৎসাহব্যঞ্জক পদক্ষেপ হিসেবে দেখছে এবং সকল পক্ষকে স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের জন্য সংলাপে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ আশা করে সংশ্লিষ্ট সব পক্ষ যুদ্ধবিরতিকে সম্মান করবে এবং স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য এই সুযোগটিকে গঠনমূলকভাবে কাজে লাগাবে।
বিবৃতিতে যুদ্ধবিরতি বাস্তবায়নে অবদান রাখা সকল পক্ষের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করা হয়েছে। এছাড়া দেশটি পুনর্ব্যক্ত করেছে, সব ধরনের বিরোধ সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব এবং করা উচিত।
পাঠকের মন্তব্য