
ক্রস-বর্ডার ই-কমার্স বর্তমান বৈশ্বিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ রূপান্তরমূলক শক্তি, যা বাংলাদেশের জন্য নতুন রপ্তানি সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। একসময় আন্তর্জাতিক বাজারে প্রবেশ মানেই ছিল বড় পুঁজি, জটিল ব্যাংকিং প্রক্রিয়া এবং বড় শিল্পনির্ভর রপ্তানি কাঠামো; কিন্তু ডিজিটাল প্রযুক্তি ও অনলাইন প্ল্যাটফর্মের প্রসারের ফলে এখন ক্ষুদ্র উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, কারিগর এবং জেলা পর্যায়ের ব্যবসায়ীরাও সরাসরি বৈশ্বিক ক্রেতাদের কাছে পৌঁছাতে পারছেন। তৈরি পোশাকের পাশাপাশি পাটজাত পরিবেশবান্ধব পণ্য, হস্তশিল্প, চামড়াজাত সামগ্রী, হোম ডেকর এবং দেশীয় ব্র্যান্ডের পণ্যের আন্তর্জাতিক বাজারে চাহিদা ক্রমাগত বাড়ছে, বিশেষ করে sustainable এবং ethically sourced পণ্যের ক্ষেত্রে।
তবে এই সম্ভাবনার পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশের সামনে কয়েকটি কাঠামোগত চ্যালেঞ্জ রয়েছে। ছোট শিপমেন্টের ক্ষেত্রেও বড় রপ্তানির মতো জটিল প্রক্রিয়া, কাস্টমস, ব্যাংক, কুরিয়ার ও রেগুলেটরি সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব, আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার সীমাবদ্ধতা, উচ্চ লজিস্টিকস ব্যয়, দীর্ঘ ডেলিভারি সময় এবং জেলা পর্যায়ে “export-ready” হওয়ার জন্য সুস্পষ্ট সহায়ক কাঠামোর অনুপস্থিতি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পণ্যের গুণগত মান, প্যাকেজিং, ব্র্যান্ডিং, গ্রাহক অভিজ্ঞতা এবং কমপ্লায়েন্স নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এই প্রেক্ষাপটে প্রতিবেশী দেশ ভারতের অভিজ্ঞতা একটি কার্যকর শিক্ষণীয় উদাহরণ হিসেবে উঠে আসে। ভারত E-commerce Export Hub, Micro-export Support System এবং LC ছাড়া ক্ষুদ্র ডিজিটাল রপ্তানির জন্য আলাদা রেগুলেশন চালুর মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক বাজারে প্রবেশ সহজ করেছে। বাংলাদেশও ইতোমধ্যে Asycuda World এবং Bangladesh Single Window-এর মতো ডিজিটাল ভিত্তি তৈরি করেছে, যা কাজে লাগিয়ে একটি সমন্বিত Digital Cross-Border Trade Facilitation Framework গড়ে তোলা সম্ভব। এই প্রস্তাবিত কাঠামোর মূল ভিত্তি হলো—লাইসেন্সকৃত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, tier-based simplified compliance, আঞ্চলিক e-commerce export hub, জেলা পর্যায়ের ডাকঘরভিত্তিক export gateway এবং নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য training, return policy, re-import সুবিধা ও সহজ ঋণভিত্তিক support ecosystem।
সার্বিকভাবে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে হাজার হাজার ক্ষুদ্র উদ্যোক্তা আনুষ্ঠানিক রপ্তানি ব্যবস্থায় যুক্ত হতে পারবেন, বৈদেশিক মুদ্রা আয়ের নতুন উৎস তৈরি হবে এবং জেলা পর্যায়ের অর্থনীতি শক্তিশালী হবে। ফলে এটি শুধু একটি ই-কমার্স সম্প্রসারণ পরিকল্পনা নয়; বরং বাংলাদেশের জন্য একটি National Export Democratization Model, যা “Made in Bangladesh”কে বৈশ্বিক আস্থার প্রতীকে পরিণত করে অর্থনীতিকে আরও বহুমুখী, অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যতমুখী করে তুলতে সক্ষম।
পাঠকের মন্তব্য