
বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর কবে উদযাপিত হবে—তা দেশের চাঁদ দেখার ভিত্তিতে ভিন্ন ভিন্ন দিনে নির্ধারণ করা হয়েছে। ৫-পিলারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ (১৯ মার্চ) আফগানিস্তান, নাইজার ও মালি ঈদ পালন করছে। অন্যদিকে, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইনসহ অধিকাংশ দেশে আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদ উদযাপিত হবে। সিঙ্গাপুরে ঈদ হবে ২১ মার্চ (শনিবার)।
এছাড়া বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ কয়েকটি দেশে আজ সন্ধ্যায় চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের দিন নির্ধারণ করা হবে। চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ, আর না দেখা গেলে শনিবার ঈদ পালন করা হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ সন্ধ্যায় দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের মাধ্যমে ঘোষণা করা হবে।
পাঠকের মন্তব্য