
ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্র-এ হামলার জেরে তেহরান পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে এবং আরও কঠোর জবাবের হুমকি দিয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস জানিয়েছে, জ্বালানি অবকাঠামোতে আবার হামলা হলে প্রতিপক্ষের স্থাপনাগুলো ধ্বংস না হওয়া পর্যন্ত আঘাত চলবে। এদিকে ইসরাইলি হামলায় ইরানের গোয়েন্দা প্রধান ইসমাইল খাতিব নিহত হওয়ায় উত্তেজনা আরও বেড়েছে। পরিস্থিতির প্রভাবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে এবং বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে প্রায় ৩ শতাংশ। কাতার ও সৌদি আরবও নিজ নিজ জ্বালানি স্থাপনায় হামলার আশঙ্কা ও প্রতিরোধের কথা জানিয়েছে। এ পরিস্থিতিতে ইমানুয়েল মাখোঁ উত্তেজনা কমিয়ে বেসামরিক অবকাঠামো রক্ষার আহ্বান জানিয়েছেন, তবে ইরান-ইসরাইল সংঘাত দ্রুত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
পাঠকের মন্তব্য