![]()
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই নির্ধারণ করবে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে—এ মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এই নির্বাচন দেশের গণতান্ত্রিক পথচলার একটি গুরুত্বপূর্ণ টোন সেট করবে।
বুধবার সকালে আগারগাঁওয়ে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা অতীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সেটিকে পুনর্গঠনের চেষ্টা চলছে, কিন্তু শুধু কমিশনের পক্ষে তা সম্ভব নয়। ভালো নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
ভোটার সংখ্যা ও সময় ব্যবস্থাপনা প্রসঙ্গে ইসি সানাউল্লাহ জানান, একজন ভোটারকে ভোট দিতে গড়ে ৩ মিনিট ৫২ সেকেন্ড লাগছে, কিন্তু ভোটকেন্দ্র বাড়ানোর সুযোগ নেই। ভুয়া সাংবাদিকদের প্রবেশ রোধে কিউআর কোডযুক্ত কার্ড ব্যবহার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, সামনে নির্বাচন ও গণভোট—উভয়ই বিশাল কর্মযজ্ঞ এবং একে অন্যের পরিপূরক। গণভোটের চারটি প্রশ্নে একটি মাত্র উত্তরের বিষয় নিয়ে যে প্রশ্ন উঠেছে, তা স্বাভাবিক। রাজনৈতিক দলের মতোই পুরো প্যাকেজ বিবেচনা করেই জনগণ সিদ্ধান্ত নেবে বলে তিনি মন্তব্য করেন।
পাঠকের মন্তব্য