![]()
সিলেটে ইনিংস ব্যবধানে জয়ের পর মিরপুর টেস্টেও সিরিজ নিশ্চিত করার দ্বারপ্রান্তে বাংলাদেশ। তবে পঞ্চম দিনের প্রথম সেশনে কার্টিস ক্যাম্ফারের দৃঢ়তায় অপেক্ষা কিছুটা দীর্ঘ হলো নাজমুল হোসেন শান্তর দলের।
আজ রোববার টেস্টের শেষ দিনে আইরিশরা ২ উইকেট হারিয়ে আরও ৮৭ রান যোগ করেছে। লাঞ্চে যাওয়ার সময় তাদের সংগ্রহ ৮ উইকেটে ২৬৩। স্বাগতিকদের ইনিংস ব্যবধান এড়াতে এখনও ২৪৬ রান পিছিয়ে আছে তারা। প্রথম সেশনের খেলা ২০ মিনিট বাড়ানো হলেও বাংলাদেশ আইরিশদের অলআউট করতে পারেনি।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ সাফল্য পেয়েছেন তাইজুল ইসলাম। মুশফিকুর রহিমের শততম টেস্টে তাইজুল ছুঁয়েছেন আরেকটি মাইলফলক—টেস্টে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২৫০ উইকেট। সকালে অ্যান্ডি ম্যাকব্রাইনকে এলবিডব্লিউ করলে পূরণ হয় তার এই অর্জনটি। আগের দিন সাকিব আল হাসানকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারিও হয়েছেন তিনি।
দিনের শুরুতে ক্যাম্ফারের সঙ্গে অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন ম্যাকব্রাইন। তবে তাইজুলের জোরালো আবেদন ও আম্পায়ারের সিদ্ধান্তে রিভিউ নিয়েও রক্ষা পাননি তিনি। এতে ভাঙে ১০৫ বলের ধৈর্যের জুটি।
৫৭ টেস্টে ২৫০ উইকেট পূরণ করেছেন তাইজুল, যেখানে প্রতি উইকেটে তার গড় খরচ ৩০.৯২ রান।
৫০৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ডের অবস্থান মধ্যাহ্ন বিরতিতে ৮ উইকেটে ২৬৩—বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন আর মাত্র ২ উইকেট।
পাঠকের মন্তব্য