![]()
ইবি বিনোদন রিপোর্ট
নাটক ও সিনেমার অভিনেতা সোহেল খান মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থানকালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় ছিলেন। সেখানে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে দ্রুত বগুড়া সিএমএইচে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
তবে কী কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া সোহেল খানের মৃত্যুতে তাঁর পরিবার ও ঘনিষ্ঠজনেরা শোকাহত।
পাঠকের মন্তব্য