![]()
ইবি রিপোর্ট
প্রাথমিক শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বাড়াতে পাঠ্যক্রমে কথা বলা এবং অন্যের কথা শুনে বোঝার বিষয়গুলো অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস) ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াটারএইড আয়োজিত ‘ওয়াটার ওম্যান’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা জানান।
ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়া শুধু পড়া ও লেখার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। তাদের নিজের কথা বলার পাশাপাশি অন্যের বক্তব্য মনোযোগ দিয়ে শোনা এবং তা বুঝতে পারার সক্ষমতাও তৈরি করতে হবে। এ লক্ষ্যেই প্রাথমিক শিক্ষার কারিকুলামে এসব বিষয় যুক্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, শিশুদের ছোটবেলা থেকেই নিজেদের চিন্তাভাবনা ও মতামত প্রকাশের সুযোগ দেওয়া প্রয়োজন। একই সঙ্গে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা এবং বক্তব্যের অর্থ অনুধাবনের অভ্যাস গড়ে তুলতে হবে। এসব দক্ষতা ভবিষ্যতে শিশুদের আত্মবিশ্বাসী ও কার্যকর যোগাযোগে সক্ষম নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
তিনি আরও বলেন, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের মধ্যে প্রয়োজনীয় জীবনদক্ষতা তৈরি করা জরুরি। এ জন্য প্রচলিত পাঠ্যক্রমের পাশাপাশি বাস্তব জীবনে কাজে লাগে—এমন দক্ষতা অর্জনের সুযোগও নিশ্চিত করতে হবে।
প্রাথমিক শিক্ষায় কন্যাশিশুদের জন্য মেন্সট্রুয়াল হাইজিন প্রোডাক্টস সরবরাহের বিষয়েও মন্ত্রণালয় কাজ করছে বলে জানান ববি হাজ্জাজ।
গোলটেবিল আলোচনায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, শিশুদের বিভিন্ন দক্ষতা বিকাশ এবং শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তনের নানা দিক উঠে আসে।
পাঠকের মন্তব্য