![]()
ইবি রিপোর্ট
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২২ নভেম্বর) দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর পর থেকেই সূচকগুলো ঊর্ধ্বমুখী রয়েছে। বেলা ১১টা পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৯ দশমিক ৩৭ পয়েন্ট।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, বেলা ১১টায় ডিএসইএক্স ৩৯ দশমিক ৩৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৫৪৫ পয়েন্টে অবস্থান করছে। একই সময়ে ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৩ দশমিক ৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচকও ৩ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭ দশমিক ৮২ পয়েন্টে পৌঁছেছে।
এ সময় এক্সচেঞ্জটিতে শেয়ার ও ইউনিট মিলিয়ে মোট ৩৬৯ কোটি ৬১ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে ১০ কোটি ৬৮ লাখ ৫১ হাজার ২৭টি শেয়ার ও ইউনিট। এসব লেনদেন সম্পন্ন হয়েছে মোট ৭৭ হাজার ৬২৯টি ট্রেডের মাধ্যমে।
লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে বেলা ১১টা পর্যন্ত ২৫৩টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ৫৩টি কোম্পানির শেয়ারদর কমেছে। এতে বাজারে দরবৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে।