![]()
ইবি রিপোর্ট
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটির ২৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, শাহজিবাজারের ৪৩ লাখ ৮০ হাজার ৫৯টি শেয়ার ৬ হাজার ৬২ বার হাতবদল হয়েছে। দিন শেষে শেয়ারটির সমাপনী দর ৬৫ টাকা।
দ্বিতীয় স্থানে আছে ইভেন্স টেক্সটাইল লিমিটেড। তাদের ১৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১ কোটি ১০ লাখ ২১ হাজার ৬৪৯টি শেয়ার ২ হাজার ১৮৭ বার হাতবদল হয়। সমাপনী দর ১৫ টাকা ১০ পয়সা।
তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ১৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৫৩ লাখ ৪৬ হাজার ৪৭৯টি শেয়ার ২ হাজার ৪৯২ বার হাতবদল হয়। দিন শেষে সমাপনী দর ২৬ টাকা ৭০ পয়সা।
শীর্ষ দশের তালিকায় আরও আছে এনভয় টেক্সটাইলস, ডোরিন পাওয়ার, কর্ণফুলী ইন্স্যুরেন্স, বারাকা পতেঙ্গা পাওয়ার, সায়হাম টেক্সটাইল, ইন্ট্রাকো এবং বেক্সিমকো।