![]()
ইবি রিপোর্ট
আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মহাখালীর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কার্যালয় থেকে তাঁকে আটক করা হয়।
ডিবি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাঁর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত, আটকের পর তাঁকে কোথায় নেওয়া হয়েছে কিংবা কোন মামলায় তাঁকে আটক করা হয়েছে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
ইকবাল সোবহান চৌধুরী শেখ হাসিনার সরকারের সময় তথ্য উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন। আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগে তাঁকে আটক করার কথা জানিয়েছে ডিবি পুলিশ।
পাঠকের মন্তব্য