
ইবি আন্তর্জাতিক ডেস্ক
ইরানের বিরুদ্ধে যুদ্ধকালীন মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন স্ট্রাইক গ্রুপের আটজন নৌসেনা সদস্য আত্মহত্যা করার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিবের একটি চিঠির বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
ডেমোক্র্যাট সেনেটর কার্স্টেন গিলিব্র্যান্ডকে লেখা এক চিঠিতে নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং চাও জানান, লিংকন স্ট্রাইক গ্রুপের মোতায়েন শুরুর পর থেকে এ পর্যন্ত পুরো দলে মোট আটটি আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে।
চিঠিতে আরও বলা হয়, আত্মহত্যার চেষ্টা চালানো নৌসেনাদের মধ্যে আব্রাহাম লিংকন রণতরির মূল ক্রু, ক্যারিয়ার এয়ারউইং, স্ট্রাইক গ্রুপ ও ডেস্ট্রয়ার স্কোয়াড্রনের স্টাফ, এসকোর্ট ডেস্ট্রয়ার এবং সঙ্গে থাকা সব এভিয়েশন স্কোয়াড্রনের সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন।
মার্কিন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা সিএনএনকে জানান, একটি একক অভিযানে আটজনের আত্মহত্যার চেষ্টা চালানো অস্বাভাবিকভাবে অনেক বেশি।