![]()
ই-বাংলাদেশ ডেস্ক
৪ আগস্ট-২৬’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বাংলাদেশ বাঁশ, বেত ও পাটি শিল্প ফাউন্ডেশন কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহে তেভাগা নার্সারি ও বৃক্ষ পালন একটি শিশু একটি গাছ রোপণ কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসক) মাহবুবা আইরিন। ফাউন্ডেশন নির্বাহী পরিচালক মোঃ আবুল কালাম একটি লিখিত বক্তব্য পাঠ করেন।
বক্তব্য নিম্নরূপ:
অদ্যকার সভায় উপস্থিত সম্মানিত সভাপতি জনাব, মাহবুবা আইরিন, পরিচালক (প্রশাসন), জনাব, মীর আব্দুল আউয়াল আল মেহেদী, পরিচালক (পলিসি এন্ড অপারেশন), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সভায় উপস্থিত আছেন, বাংলাদেশ বাঁশ, বেত ও পাটি শিল্প ফাউন্ডেশন এর কারিগরি বিশেষজ্ঞ জনাব কাবেরী মজুমদার (সাবেক রেজিস্টার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়) যিনি ২০০৬ সালে কারিগরি শিক্ষা বোর্ডে কর্মরত অবস্থায় নিরলস পরিশ্রম করে এসএমই বৃত্তিমূলক শিক্ষা প্রবর্তনের যাবতীয় কার্য পরিচালনা করেন, সভায় উপস্থিত, শাহনাজ খানম, মাসুদুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বর্তমান সরকারের প্রাথমিক শিক্ষা উন্নয়ন পরিকল্পনার আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহে তেভাগা নার্সারি ও বৃক্ষ পালন একটি শিশু একটি গাছ রোপণ কর্মসূচি যুক্ত করণ প্রস্তাবের প্রেক্ষিতে প্রাথমিক অধিদপ্তর কর্তৃক অদ্যকার সভা আয়োজনের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করছি।
‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আজকের গাছেরচারা আগামী দিনের বিশাল বৃক্ষ’ এই শিশু এবং চারা গাছ সঠিক ভাবে লালন পালন সময়ের দাবি রাখে।
৩০ বছর পূর্বে ২০ আগস্ট ১৯৯৫ সালে মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারের মাধ্যমে এই রূপ আলোচনা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বাংলাদেশ বাঁশ, বেত ও পাটি শিল্প ফাউন্ডেশন এর প্রস্তাবে মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্দেশনার আলোকে ৮ম শ্রেণির কম লেখাপড়া জানা শিক্ষার্থীদের জন্য “এসএমই বৃত্তিমূলক শিক্ষা” প্রবর্তন হয়। উহার অনুমোদিত ৮৪ প্যারা ট্রেডের মধ্যে নার্সারি ও বিদ্যমান। সে আলোকে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে তেভাগা নার্সারি ও বৃক্ষ পালন একটি শিশু একটি গাছ রোপন কর্মসূচি যুক্ত করে কোমলমতি শিশুদের কারিগরি শিক্ষা প্রদান করার উদ্যোগ নেওয়া হইয়াছে।
এই লক্ষ্য অর্জনে কার্যকর ভূমিকা পালনের জন্য- প্রাথমিক এসএমই বৃত্তিমূলক শিক্ষার আওতায় “নার্সারি ও বৃক্ষ পালন” চতুর্থ-পঞ্চম শ্রেণীর সরজমিন পাঠদান শীর্ষক একটি বই প্রণীত হইয়াছে। যা আগামী ১৩ আগস্ট ২০২৬ তারিখে মোড়ক উন্মোচনের উদ্যোগ নেওয়া হইয়াছে।
বাংলাদেশে ৬৪ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পাঠদান ভিত্তিক কারিগরি শিক্ষা প্রদানের জন্য বিদ্যালয়ের নিকটতম এলাকা থেকে বাংলাদেশ বাঁশ, বেত ও পাটি শিল্প ফাউন্ডেশন কর্তৃক স্কুলের প্রধান শিক্ষকের সহযোগিতায় একজন নারী প্রশিক্ষক নির্বাচন করা হইবে। যিনি উপজেলা নারী উন্নয়ন ফোরাম কর্তৃক পরিচালিত হইবে। নির্বাচিত প্রশিক্ষককে সংশ্লিষ্ট কারিগরি শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির জন্য বন বিভাগ এবং এসএমই ফাউন্ডেশন কর্তৃক প্রশিক্ষণ প্রদান করা হইবে।
ফলশ্রুতিতে প্রাথমিক থেকে হাইস্কুল-বিশ্ববিদ্যালয় পর্যায় দক্ষ মানবসম্পদ সৃষ্টি হইবে। যার অর্জিত সুফল স্কুলের উন্নয়ন তহবিলে- ১ ভাগ, শিক্ষার্থী-অভিভাবক- ১ভাগ, উদ্যোক্তা- বিনিয়োগকারী ফাউন্ডেশন- ১ ভাগ= তেভাগা বন্টন হইবে। ইহাতে দক্ষ কারিগর সৃষ্টি ও তাদের তৈরি পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় হবে।
কর্মসূচি(প্রস্তাবিত):
১৫ আগস্ট ২০২৬ তারিখে খালেদা জিয়ার জন্মদিনে একযোগে যথাক্রমে:
১। সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফতুল্লা, নারায়ণগঞ্জ, ২। বাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামপুর, ৩। ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরসরাই, চট্টগ্রাম,৪। ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাগাজি, ফেনী, ৫। পিপলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কচুয়া, চাঁদপুর। এই ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রিক তেভাগা নার্সারি ও বৃক্ষ পালন একটি শিশু একটি গাছ রোপন কর্মসূচি শুরু হইবে। পরবর্তীতে অন্যান্য জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পর্যায় কর্মসূচি বাস্তবায়ন হইবে।
পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, আসসালামু আলাইকুম।
পাঠকের মন্তব্য