![]()
প্রধানমন্ত্রী Tarique Rahman আজ কক্সবাজারের সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক ‘পাতলী খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন। ঢাকা থেকে কক্সবাজার পৌঁছে সকাল ১০টা ৫৩ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের সূচনা করেন।
প্রবল বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রী সরাসরি প্রকল্প এলাকায় যান এবং নিজের হাতে কোদাল চালিয়ে খাল পুনঃখননের কাজ শুরু করেন। পরে তিনি খালের পাড়ে একটি খেজুর গাছের চারা রোপণ করেন, যা কর্মসূচির প্রতীকী অংশ হিসেবে বিশেষ গুরুত্ব পায়।
পুনঃখনন উপলক্ষে বৈরী আবহাওয়া সত্ত্বেও পাতলী গ্রামের খালপাড়ে হাজারো মানুষ জড়ো হন। সকাল থেকেই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় অপেক্ষা করেন স্থানীয় বাসিন্দারা। প্রধানমন্ত্রী সেখানে পৌঁছালে গ্রামবাসীরা হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং ‘প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Salahuddin Ahmed, Shahid Uddin Chowdhury Annie, Farhad Hossain Azad, Rashiduzzaman Millat, Mir Shahe Alam, Mir Md. Helal Uddin, Shariful Alamসহ স্থানীয় সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তারা।
ঐতিহাসিকভাবে পাতলী খালের গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ এই খালটির খনন কাজের সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman। ১৯৭৯ সালের নভেম্বর মাসে তিনি নিজ হাতে কোদাল চালিয়ে খাল খননের কাজ শুরু করেন এবং খালের পাড়ে একটি খেজুর গাছও রোপণ করেন। প্রায় ৪৮ বছর পরও সেই গাছটি অতীতের স্মৃতিচিহ্ন হিসেবে দাঁড়িয়ে আছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থানীয় প্রকৌশলীদের তথ্য অনুযায়ী, পাতলী খালের পুনঃখনন সম্পন্ন হলে আশপাশের প্রায় ৪০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন। খালটির পানিপ্রবাহ স্বাভাবিক হওয়া, জলাবদ্ধতা হ্রাস, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশের উন্নয়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মন্তব্য