![]()
প্রধানমন্ত্রী Tarique Rahman জানিয়েছেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে দেশের পাঁচ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালু করা হবে।
বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের সংসদ সদস্য Shamsur Rahman Shimul Biswas-এর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, ই-হেলথ কার্ড চালুর জন্য একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আগামী ১৮০ দিনের মধ্যে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলার জনগণ এই সেবার আওতায় আসবে। ই-হেলথ কার্ডকে ইলেকট্রনিক রেফারেল সিস্টেম এবং ইলেকট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে সংযুক্ত করা হবে, যার মাধ্যমে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা আরও আধুনিক ও সমন্বিত হবে।
এ সময় তিনি সরকারের ১৮০ দিনের বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতিও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ৬০ হাজারের বেশি পরিবারকে কার্ড প্রদান, কৃষক কার্ডের পরীক্ষামূলক বাস্তবায়ন, কৃষিঋণ মওকুফ, ধর্মীয় প্রতিষ্ঠানের সেবাকর্মীদের সম্মানী ভাতা, খাল খনন ও পুনঃখনন কার্যক্রম, বৃক্ষরোপণ কর্মসূচি এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সহায়তা।
প্রধানমন্ত্রী আরও জানান, আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে এবং ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
এছাড়া নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বৃদ্ধি, বিদেশগামী শিক্ষার্থীদের জন্য ঋণ সুবিধা সম্প্রসারণ এবং ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির মাধ্যমে ক্রীড়া প্রতিভা বিকাশের উদ্যোগের কথাও তিনি উল্লেখ করেন।
সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন Hafiz Uddin Ahmed।
পাঠকের মন্তব্য