![]()
ভোক্তা পর্যায়ে জুন মাসের জন্য প্রতি লিটার ডিজেলের মূল্য ১১৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম সমন্বয় করেছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি লিটার পেট্রোল ১৪০ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জানায়, নতুন মূল্যহার আগামী সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে।
এর আগে গত ১৯ এপ্রিল জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছিল। সে সময় প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজেলের দাম অপরিবর্তিত থাকলেও পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বৃদ্ধি পেয়েছে। সরকারের নিয়মিত মূল্য সমন্বয় ব্যবস্থার আওতায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
পাঠকের মন্তব্য