![]()
মৌলভীবাজারে তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ভানুগাছ ও শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার ভেতরে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের খালি একটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় জানান, ট্রেনটি উদ্ধারের জন্য হাইড্রোলিক টুলব্যান আনা হচ্ছে। উদ্ধার কাজ শেষ হলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
পাঠকের মন্তব্য